কনটেন্টে ভিউ বেশি হয় যে কাজে

ছবি : সংগৃহীত
২০ মে ২০২৬, ০১:৫০ পিএম
সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মটি শুধু অনুভূতি শেয়ার করার জায়গা নয়; এখান থেকে আয়ও করা যায় এবং জানা যায় অনেক কিছু। আর ফেসবুক ব্যবহার করেন না— এমন মানুষ খুব কমই আছে। অনেকেই আছেন, যারা ফেসবুক থেকে মাসে লাখ লাখ টাকা আয় করছেন। কিন্তু আপনি ফেসবুক থেকে আয় করার চেষ্টা করেও সফল হচ্ছেন না। আপনার প্রোফাইলে তেমন ভিউ দেখা যায় না। তাই দুশ্চিন্তায় আছেন, কী করবেন বুঝতে পারছেন না। চলুন জেনে নেওয়া যাক, কী করলে আপনার ফেসবুক কনটেন্ট লাখো ভিউ পেতে পারে।
দেশে স্টারলিংকের ব্যবসা শুরু
ফেসবুক শুধু ব্যবহার করলেই হবে না, জানতে হবে কীভাবে এখান থেকে আয় করা যায়। আয় করতে হলে ফেসবুকের কিছু শর্ত পূরণ করতে হয়। এর মধ্যে অন্যতম হলো— নির্দিষ্টসংখ্যক ভিউ অর্জন করা। আগে এটি কঠিন ছিল, অনেকেই সেই শর্ত পূরণ করতে পারতেন না। তবে সময়ের সঙ্গে বিষয়টি এখন অনেক সহজ হয়েছে।
ফেসবুকের নতুন আপডেটের মাধ্যমে খুব সহজেই আপনার প্রোফাইল লাখো দর্শকের কাছে পৌঁছে যেতে পারে। তবে এজন্য আপনাকে কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে।
চলুন জেনে নিই সেই নিয়মগুলো—
প্রথমেই আপনার প্রোফাইল ঠিকভাবে সেটআপ করতে হবে। পেশাদার মোড (Professional Mode) চালু করতে হবে। পাবলিক ফলোয়ার পাওয়া এবং কনটেন্ট ইনসাইট ও মনিটাইজেশনের মতো ক্রিয়েটর টুল ব্যবহার করতে হলে ব্যক্তিগত প্রোফাইলে পেশাদার মোড চালু করা জরুরি।
দ্বিতীয়ত, আপনার পোস্ট অবশ্যই পাবলিক করতে হবে। পেশাদার মোড চালু করার পর আপনি যে কনটেন্ট প্রকাশ করবেন, তা আপনার ফলোয়ারদের পাশাপাশি নতুন দর্শকরাও দেখতে পারবেন। তাই পোস্টগুলো পাবলিক করে রাখুন।
আপনার লক্ষ্য হবে নিয়মিত ও আকর্ষণীয় কনটেন্ট তৈরি করা। এমন কনটেন্ট বানান, যা দর্শকদের আগ্রহী করে তোলে এবং তারা অন্যদের সঙ্গে শেয়ার করতে উৎসাহিত হয়। প্রতিদিন নিয়মিত কনটেন্ট আপলোড করলে দর্শকদের আগ্রহ আরও বাড়বে।
এনগেজিং কনটেন্ট তৈরি করুন। ভালো মানের ও আকর্ষণীয় কনটেন্ট দর্শকদের মনোযোগ ধরে রাখে। দর্শক যত বেশি আপনার কনটেন্ট দেখবে, তত বেশি এনগেজমেন্ট বাড়বে।
এ ছাড়া অন্যান্য ব্যবহারকারীদের সঙ্গে সংযুক্ত থাকুন। অন্যদের পোস্টে লাইক, কমেন্ট ও শেয়ার করে সম্পর্ক গড়ে তুলুন। এতে আপনার প্রোফাইলের পরিচিতি বাড়বে।
সঠিক হ্যাশট্যাগ ব্যবহার করুন। প্রাসঙ্গিক হ্যাশট্যাগ আপনার পোস্টকে সঠিক দর্শকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে।
ইনফ্লুয়েন্সারদের সঙ্গে কোলাবোরেশন করুন। জনপ্রিয় ইনফ্লুয়েন্সারদের সঙ্গে কাজ করলে তাদের অনুসারীদের কাছেও আপনার কনটেন্ট পৌঁছে যাবে।
এ ছাড়া প্রোমোশন বা বিজ্ঞাপনের সাহায্য নিতে পারেন। যদি বাজেট থাকে, তাহলে নির্দিষ্ট প্ল্যাটফর্মে বিজ্ঞাপন চালিয়ে খুব দ্রুত অনেক মানুষের কাছে পৌঁছানো সম্ভব।


