রাষ্ট্রীয় চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সারাদেশে জেলা প্রতিনিধি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীদের ডাক বিভাগ অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন পাঠাতে হবে।যা যা প্রয়োজন—

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)

আরও পড়ুন খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে অক্টোবরে

পদের নাম: জেলা প্রতিনিধি

লোকবল নিয়ো: সারাদেশে

শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে স্নাতক ডিগ্রিঅন্যান্য যোগ্যতা: সাংবাদিকতা বিষয়ে ডিগ্রি বা প্রশিক্ষণ প্রাপ্তদের অগ্রাধিকার দেয়া হবে। মাইক্রোফোন উপযোগী কণ্ঠস্বর, আকর্ষণীয় বাচনভঙ্গি ও প্রমিত বাংলা উচ্চারণ। ক্যামেরার সামনে নিঃসংকোচ ও সাবলীলভাবে কথা বলার যোগ্যতা থাকতে হবে। ক্যামেরা, এডিটিং ও ইন্টারনেট বিষয়ে কারিগরি জ্ঞান।বয়সসীমা: কমপক্ষে ৩০ বছরনির্দেশনা: মামলায় সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তি, সরকারী যেকোনো খাত হতে বেতনভুক্ত কর্মচারী ও নির্বাচিত কোনো জনপ্রতিনিধির আবেদন গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না।আবেদন যেভাবে: আগ্রহীরা উপ-মহাপরিচালক (বার্তা) বাংলাদেশ টেলিভিশন, সদর দপ্তর, রামপুরা, ঢাকা এর বরাবর আবেদন পাঠাতে হবে। বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।শেষ সময়: ১০ নভেম্বর ২০২৪ পর্যন্ত।গ