৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) পিএসসির ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকশা করা হয়।
৪৭তম বিসিএসে শূন্য পদে ৩ হাজার ৪৮৭ জন ক্যাডার এবং নন-ক্যাডার পদে ২০১ জনকে নিয়োগ দেওয়া হবে। সব মিলিয়ে এ বিসিএস থেকে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে।
আরও পড়ুন
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে বা কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে কমিশন কর্তৃক নির্ধারিত অনলাইন আবেদন ফরম পূরণ করে আবেদন করতে হবে।
৪৭তম বিসিএসে আবেদনের বয়স গণনা করা হবে চলতি বছরের ১ নভেম্বর থেকে। সব ক্ষেত্রে প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
অনলাইনে আবেদন ১০ ডিসেম্বর সকাল ১০টা থেকে শুরু হবে। শেষ হবে ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে।নির্ধারিত তারিখ ও সময়ের পূর্বে বা পরে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।




