সচল হয়নি সঞ্চয়পত্রের সার্ভার

ছবি : সংগৃহীত
১৪ জানুয়ারী ২০২৫, ০৫:৫১ পিএম
সফটওয়্যার আপগ্রেডেশনের জন্য গত বৃহস্পতিবার থেকে সঞ্চয়পত্রের সব ধরনের সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে কোনো ধরনের সঞ্চয়পত্র বিক্রিসহ বিভিন্ন স্কিমের মুনাফার অর্থ তোলা যাচ্ছে না। এতে করে ভোগান্তিতে পড়েছেন গ্রাহক। জাতীয় সঞ্চয় অধিদপ্তর ও বাংলাদেশ ব্যাংকে খোঁজ নিয়ে এ তথ্য পাওয়া গেছে।
অন্তর্বর্তী সরকারকে হুমকিতে ফেলছে এস আলম গ্রুপ?
সঞ্চয়পত্র অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ শরীফুল ইসলাম জানান, সফটওয়্যার আপগ্রেডেশনের কাজ চলছে। আরও এক দুইদিন সময় লাগবে। আগামী বৃহস্পতিবার থেকে বিক্রিসহ সব ধরনের কার্যক্রম শুরু হবে বলে জানান।
এর আগে গতকাল সোমবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টার পর সেবা চালু হওয়ার কথা বললেও আপগ্রেডেশনের কাজ সম্পন্ন হয়নি।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসের পরিচালক রোকনুজ্জামান বলেন, বিষয়টি সঞ্চয়পত্র অধিদপ্তর দেখে। তারা বলেছিল সোমবার দুপুর ১২টা নাগাদ চালু হবে। কিন্তু এখন পর্যন্ত সার্ভার সচল হয়নি।
আজকেও অনেক গ্রাহক বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখায় সঞ্চয়পত্র কিনতে এসে ফিরে গেছে।


