১৬ হাজার কোটি টাকা জব্দ

ছবি : সংগৃহীত
১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:০৬ পিএম
২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত ৩৭৮ ব্যক্তি-প্রতিষ্ঠোনের দুই হাজারের বেশি ব্যাংক হিসেবে ১৬ হাজার কোটি টাকা জব্দ করা হয়েছে। আজ শনিবার সকালে আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
নিবন্ধন আইন সংশোধন, চালু হচ্ছে ই-রেজিস্ট্রেশন
গত বছরের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পরে ব্যবসা-বাণিজ্যে অনিশ্চয়তাসহ বিভিন্ন কারণে চলতি অর্থবছরে জানুয়ারি ২২ পর্যন্ত সরকারের ব্যাংক ঋণ ব্যাপক হারে বেড়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে, চলতি অর্থবছরের ২২ জানুয়ারি পর্যন্ত সরকারের নিট ব্যাংক ঋণের পরিমাণ ১৫ হাজার ৭৫৯ কোটি টাকা। আগের অর্থবছরের একই সময়ে ছিল ঋণাত্মক ৭৭৮ কোটি ৩০ লাখ টাকা। তবে চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার তুলনায় ব্যাংক থেকে সরকারের ঋণ নেওয়ার পরিমাণ ধীর গতিতে বেড়েছে। চলতি অর্থবছরের জন্য ঋণ নেওয়ার লক্ষ্য ধরা হয়েছে এক লাখ ৩৭ হাজার ৫০০ কোটি টাকা।


