আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান দুই শনিবার (১৭ ও ২৪ মে) খোলা থাকবে। সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও এই দুই দিন স্বাভাবিকভাবে সব ধরনের লেনদেন করতে পারবেন গ্রাহকরা। বৃহস্পতিবার (৮ মে) বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত একটি নির্দেশ দিয়েছে।

সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সব ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে এই নির্দেশ পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আরও পড়ুন হঠাৎ বেড়ে গেল ডলারের দাম

সরকারি নির্দেশ অনুসারে, ঈদুল আজহার ছুটি ১০ দিন কার্যকর করতে কেন্দ্রীয় ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে আগামী ১১ ও ১২ জুন (বুধ ও বৃহস্পতিবার) ব্যাংক বন্ধ থাকবে।

এদিকে গত মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে ঈদুল আজহা উপলক্ষে ১০ দিন ছুটির সিদ্ধান্ত হয়। ঈদুল আজহার ছুটি শুরু আগামী ৫ জুন থেকে। টানা ১০ দিন ছুটি থাকবে। অর্থাৎ ছুটি শেষ হবে ১৪ জুন।