বাংলাদেশ প্রাইজবন্ডের ‘ড্র’ কাল

ছবি : সংগৃহীত

অর্থনীতি ডেস্ক

৩০ জুলাই ২০২৫, ১২:২৫ পিএম

১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ১২০তম ‘ড্র’ বৃহস্পতিবার (৩১ জুলাই) অনুষ্ঠিত হবে। ওইদিন বেলা ১১টায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এই ‘ড্র’ হবে।


কওমি আলেমরাও কাজী হতে পারবেন: আইন উপদেষ্টা

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


এতে জানানো হয়, সিঙ্গেল কমন ‘ড্র’ পদ্ধতিতে প্রাইজবন্ডের ‘ড্র’ অনুষ্ঠিত হয়ে থাকে। প্রাইজবন্ডের প্রতি সিরিজে প্রতি ‘ড্র’ তে ৬,০০,০০০/- (ছয় লাখ) টাকার ১টি, ৩,২৫,০০০/- (তিন লাখ পঁচিশ হাজার) টাকার ১টি, ১,০০,০০০/- (এক লাখ) টাকার ২টি, ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকার দুটি এবং ১০,০০০/- (দশ হাজার) টাকার ৪০টিসহ মোট ৪৬টি পুরস্কার রয়েছে।

আগামী রোববার (৩ আগস্ট) জাতীয় দৈনিক পত্রিকায় ‘ড্র’ এর ফলাফল প্রকাশিত হবে।