সচিবালয়ে কর্মচারীদের বিক্ষোভ

ছবি : সংগৃহীত

অর্থনীতি ডেস্ক

২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৫ পিএম

সচিবালয়ের ভেতরে একদল সরকারি কর্মচারী বিক্ষোভ করেছেন। তারা অর্থ বিভাগের সচিব মো. খায়েরুজ্জামান মজুমদারের অপসারণসহ কয়েকটি দাবিতে বিক্ষোভ করেন। রোববার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে কর্মরত কয়েকজন কর্মচারী মিছিল শুরু করেন। তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন ভবনের নিচে গিয়ে অবস্থান নেন। সেখানে তারা বিভিন্ন স্লোগান দেন।


আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক

কর্মচারীদের প্রধান দাবি হলো—


১. যৌক্তিক দাবি-দাওয়ার পথে বাধা দেওয়ার অভিযোগে অর্থ বিভাগের সচিব ও কয়েকজন কর্মকর্তার অপসারণ।

২. নতুন বেতন কমিশন নভেম্বরের মধ্যে বাস্তবায়ন।

৩. ১০তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের পদনামের পরিবর্তন।

বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর বলেন, আমরা চাই আমাদের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হোক।

এর আগে, চলতি বছরের জুনে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা টানা কয়েকদিন বিক্ষোভ করেছিলেন। পরে সরকার অধ্যাদেশটি সংশোধন করে।