যুদ্ধের প্রভাবে কনডম সরবরাহে সংকট

ছবি : সংগৃহীত
২২ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ পিএম
বিশ্বের অন্যতম বৃহৎ কনডম প্রস্তুতকারক মালয়েশিয়ার কোম্পানি কারেক্স বারহাদ তাদের পণ্যের দাম ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা করছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে সরবরাহ ব্যবস্থা ব্যাহত হলে এই বৃদ্ধি আরও বেশি হতে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
নগদে প্রশাসক নিয়োগ নিয়ে হাইকোর্টের রায় স্থগিত
নৌ-পরিবহন ব্যয় বৃদ্ধি ও সরবরাহে বিলম্বের কারণে অনেক ক্রেতার গুদাম স্বাভাবিকের তুলনায় প্রায় খালি হয়ে পড়েছে। এতে বাজারে কারেক্সের কনডমের চাহিদা বেড়েছে।
বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, বর্তমান পরিস্থিতি অত্যন্ত অস্থিতিশীল। এই অবস্থায় বাড়তি খরচ গ্রাহকদের ওপর চাপিয়ে দেওয়া ছাড়া তাদের সামনে আর কোনো বিকল্প নেই।
কারেক্স বছরে পাঁচ বিলিয়নের (৫০০ কোটি) বেশি কনডম উৎপাদন করে থাকে।
মধ্যপ্রাচ্যের উত্তেজনা—বিশেষ করে ইরান সংশ্লিষ্ট পরিস্থিতির প্রভাবে পেট্রোকেমিক্যাল খাতে চাপ বেড়েছে। এতে সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন তৈরি হওয়ায় চিকিৎসা গ্লাভস প্রস্তুতকারকদের মতো আরও অনেক প্রতিষ্ঠানের পাশাপাশি এবার কারেক্সও এর প্রভাবের মুখে পড়েছে।


