শীঘ্রই ব্যারাকে ফিরবে সেনা সদস্যরা

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

২১ মে ২০২৬, ০৪:৩৮ পিএম

আশা করছি যে কিছু সময়ের মধ্যে আমরা সবাই ব্যারাকে ফেরত আসতে পারবো- এমন মন্তব্য করেছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ বৃহস্পতিবার কুমিল্লা সেনানিবাসে আয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর কেন্দ্রীয় ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধ, চরম ভোগান্তিতে গ্রাহক

সেনাপ্রধান জানান, এরইমধ্যে অনেক সেনাসদস্য ব্যারাকে ফিরেছেন। এখনো ১৬ থেকে ১৭ হাজার সদস্য দেশের ৬২টি জেলায় কর্মরত রয়েছেন। যতক্ষণ পর্যন্ত সরকার আমাদের চাইবে, আমাদের মাঠে থেকে বিভিন্ন কাজ চলবে। যেমন, এখন ফুয়েল ডিপোগুলোতে আমাদের ডেপলয়মেন্ট আছে।


অনুষ্ঠানে সেনাপ্রধান দেশ গঠনে ও জাতীয় স্থিতিশীলতা রক্ষায় সেনাবাহিনীর অবদান তুলে ধরেন। তিনি বলেন, ২০২৪ সালের ২০ জুলাই থেকে দেশের প্রয়োজনে আমাদের সেনা সদস্যরা মাঠপর্যায়ে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

গত ১৬ মে থেকে শুরু হওয়া বাংলাদেশ সেনাবাহিনীর কেন্দ্রীয় ফায়ারিং প্রতিযোগিতায় বিভিন্ন ফরমেশন, লজিস্টিকস এরিয়া, পাঁচটি স্বতন্ত্র ব্রিগেড এবং প্যারা কমান্ডো ব্রিগেডসহ মোট ১৭টি দল অংশ নেয়।

সেনাপ্রধান বক্তব্য ২০২
বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং
, সেনা ব্যারাক প্রত্যাবর্তন