ইসলামি গানে ইমরান-শুভ
চলছে পবিত্র মাহে রমজান। এ উপলক্ষে দুটি ইসলামি গান প্রকাশ করছে লেজার ভিশন।

০৯ মার্চ ২০২৫, ০৪:৩০ পিএম
গান দুটি গেয়েছেন ইমরান মাহমুদুল ও কাজী শুভ। গান দুটির কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন। ইমরানের গাওয়া ইসলামি গানটির শিরোনাম ‘তুমি মেহেরবান’। গানটির সুর করেছেন ইমরান নিজেই।
তিশাকে নাটক কম করতে বললেন শাওন
এ গায়ক বলেন, ‘বেশ অন্যরকম কথার একটি ইসলামী গান করেছি এবার। পবিত্র রমজানের এই মাসে গানটি প্রকাশ পাচ্ছে। তাই অন্যরকম ভালোলাগা কাজ করছে।’
এদিকে কাজী শুভ’র গাওয়া গানটির শিরোনাম ‘দমে দমে তোমায় জপি’। গানটির সুর করেছেন কাজী শুভ। এ গান প্রসঙ্গে তিনি বলেন, ‘গানটির মাধ্যমে মহান আল্লাহুর কাছে ক্ষমা প্রার্থনার আকুতি জানানো হয়েছে। সব মিলিয়ে গানটি সবার ভালো লাগবে বলেই বিশ্বাস।’
গান দুটির গীতিকবি ফয়সাল রাব্বিকীন বলেন, ‘বেশ সময় নিয়ে ইসলামি গান দুটি করা। গান দুটির বাণীতে আল্লাহর প্রতি আনুগত্য ও ক্ষমা প্রার্থনার কথা বলা হয়েছে। আমার বিশ্বাস গান দুটি ভালো লাগবে সবার।’
উল্লেখ্য, ইমরানের কণ্ঠে ‘তুমি মেহেরবান’ প্রকাশ হচ্ছে ১০ মার্চ। দু’দিন বাদেই ১২মার্চ প্রকাশ হচ্ছে কাজী শুভর ‘দমে দমে তোমায় জপি’।


