নতুন সরকারের প্রথম কনসার্ট আজ

ছবি : সংগৃহীত
১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫১ পিএম
কয়েক মাস ধরে দেশে খুব একটা কনসার্ট হয়নি। যার কারণ ছিল মূলত নিরাপত্তা। আয়োজন করেও শো সম্পন্ন করতে না পেরে টিকিটের টাকা ফেরত দিতে হয় অনেক আয়োজককে। এবার নতুন সরকারের শপথের দিন রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ‘সবার আগে বাংলাদেশ’ ফাউন্ডেশনের উদ্যোগে কনসার্টের আয়োজন করা হয়েছে।
সিনেমার মহরতে মির্জা ফখরুল
এই কনসার্টের প্রধান আকর্ষণ ব্যান্ড নগর বাউল। আয়োজনটি নিয়ে জেমসের ম্যানেজার রুবাইয়াৎ ঠাকুর রবিন এশিয়া পোস্টকে বলেন, ‘কনসার্টির বিষয়ে আমাদের নিশ্চিত করা হয়েছে। আমরা মঙ্গলবার সন্ধ্যা ৭টায় স্টেজে উঠব। সবাইকে আমন্ত্রণ রইল। অনেকদিন পর খোলা আকাশের নিচে গান হবে, উৎসব হবে।’
এই কনসার্টে আরও স্টেজ মাতাবে ওয়ারফেজ ও শিরোনামহীন। দুই ব্যান্ডেরই প্রত্যাশা, আগামীর সরকার দেশের ব্যান্ড সংগীত নিয়ে কাজ করবে এবং দেশ-বিদেশে আরও কনসার্টের সুযোগ করে দেওয়ায় ভূমিকা রাখবে।


