ইকরার দাফন সম্পন্ন, জানাজায় এলেন না আলভী

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

০২ মার্চ ২০২৬, ১২:০৫ পিএম

ছোটপর্দার অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার দাফন সম্পন্ন হয়েছে। তবে এ সময় সেখানে উপস্থিত ছিলেন না তার স্বামী জাহের আলভী। রোববার (১ মার্চ) বিকেল ৪টার দিকে ময়মনসিংহের ভালুকা উপজেলার ধীতপুর ইউনিয়নের রান্দিয়া গ্রামে নানা বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।


অভিনেত্রী শাওনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

জানা গেছে, জাহের আলভীর জন্য ইকরার জানাজার সময় নির্ধারণ করা হয় বিকেল ৫টায়। তবে নির্ধারিত সময় পার হলেও জানাজায় উপস্থিত হননি আলভী। ফলে তাকে ছাড়াই জানাজা করে দাফন সম্পন্ন করা হয়।


একমাত্র সন্তানকে হারিয়ে শোকাহত ইকরার বাবা তার মেয়ের মৃত্যুকে ‘পরিকল্পিত হত্যা’ বলে দাবি করেছেন। তার অভিযোগ, অভিনেতা যাহের আলভী ও তার মায়ের ধারাবাহিক মানসিক চাপ ও নির্যাতনের কারণেই ইকরা আত্মহননের পথ বেছে নিতে বাধ্য হয়েছেন। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এদিকে, ইকরার মৃত্যুর ঘটনায় রোববার ঢাকার পল্লবী থানায় জাহের আলভী ও তার মা নাসরিন সুলতানা শিউলির নামে মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী ইকরার বড় মামা শেখ তানভীর আহমেদ। মামলার অভিযোগে যাহের আলভী ও নাসরিন সুলতানা তানভীর আহমেদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার পাশাপাশি গত দুই বছর ধরে অবহেলা ও নির্যাতনের অভিযোগ আনা হয়েছে