নারী আসনে বিএনপির মনোনয়ন কিনলেন যেসব তারকা

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

১২ এপ্রিল ২০২৬, ১২:৫১ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিনোদন অঙ্গনের একঝাঁক তারকা ছিলেন মনোনয়ন প্রত্যাশীদের তালিকায়। তবে শেষ পর্যন্ত দলের টিকিট মেলেনি। এবার সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের মাঝেও দেখা যাচ্ছে তারকাদের। শনিবার (১১ এপ্রিল) বিএনপির অফিস থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী কনকচাঁপা, বেবী নাজনীন, শিল্পী রিজিয়া পারভীন ও নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবী।


ছয় বছরের সংসার ভাঙল কণার

মননোয়ন ফরম সংগ্রহ করতে এসে সংবাদমাধ্যমকে কনকচাঁপা বলেন, ‘মহান সংসদে দাঁড়িয়ে জনগণের কথা বলতে চাই। জনগণের দুঃখের কথা বলতে চাই।’ এর আগে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সিরাজগঞ্জ-১ আসনে থেকে দলীয় প্রতীকে ভোটের মাঠে লড়তে মননোয়ন কিনেছিলেন এই গায়িকা। কিন্তু শেষ পর্যন্ত এই আসন থেকে দলটি মননোয়ন দেন সেলিম রেজাকে। 


জানা গেছে, কনকচাঁপা সিরাজগঞ্জ-১ (কাজীপুর) আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। অন্যদিকে বেবী নাজনীন নীলফামারী-৪ (সৈয়দপুর ও কিশোরগঞ্জ) আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। 

এদিকে শিল্পী রিজিয়া পারভীন ফরম জমা দেওয়ার পর গণমাধ্যমকে বলেন, ‘দল ত্যাগীদের মূল্যায়ন করবেন। ত্যাগীদের পাশাপাশি মেধাবী ও যোগ্যতা সবকিছু মিলায়ে আমি আশাবাদী।’

ফারহানা চৌধুরী বেবী বর্তমানে তিনি জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)–এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিএনপির বর্ষিয়ান রাজনীতিবিদ ময়মনসিংহ-১১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমান উল্লাহ চৌধুরীর কন্যা।