বার থেকে গ্রেপ্তার নায়ক মাসুদ শেখ

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

২৭ এপ্রিল ২০২৬, ০৬:১৫ পিএম

রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরের ‘কম্বে রেস্টুরেন্ট এন্ড বার’-এ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) গভীর রাতে অভিযান চালায় পুলিশ। এ সময় সেখান থেকে ১৪০ জনকে গ্রেপ্তার করা হয়। সেদিন বারটিতে ছিলেন ঢাকাই সিনেমার এক সময়ের আলোচিত নায়ক মাসুদ শেখ।


জেলজীবন বদলে দিল সিদ্দিকুরকে, লিখেছেন ১৮ গল্প

গণমাধ্যমের ক্যামেরায় ওই দিনের ভিডিওতে ধরা পড়েন আলোচিত নায়ক মাসুদ শেখ। সেই ভিডিওর সূত্র ধরে জানা যায়, গ্রেপ্তারের পর মাসুদের তিনদিনের জেল ও দুই হাজার টাকা জরিমানা হয়েছে। উত্তরা পশ্চিম থানা পুলিশের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।


নায়ক মাসুদ শেখ খুব বেশি সিনেমায় অভিনয় না করলেও তিনি ব্যাপকভাবে আলোচনায় ছিলেন। কারণ তার বাবা মজিবুর রহমানের প্রযোজনা প্রতিষ্ঠান ছিল। সেই প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ‘হাসনাবাদ কথাচিত্র’। এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে বহু সুপারহিট ছবি নির্মিত হয়।

কাজী হায়াত পরিচালিত ১৯৯৪ সালের কালজয়ী সিনেমা ‘দেশপ্রেমিক’র মাধ্যমে বড় পর্দায় রাজকীয় অভিষেক ঘটে মাসুদ শেখের। দীর্ঘ ক্যারিয়ারে তিনি বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। নায়িকা হিসেবে পেয়েছেন শাবনূরের মতো জনপ্রিয় তারকাকে।

ক্যারিয়ারে 'দেশপ্রেমিক', 'পাগলা বাবুল', 'জামিন নাই', 'আসামী বধূ', 'দুর্দান্ত পামেলা', 'কুখ্যাত জরিনা', 'খবর আছে', 'মানুষ কেন অমানুষ', 'টাইম নাই', 'চক্রান্তের শিকার'সহ আরও কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন।