যে দু’জন স্বামী ছিল, তারা বদের বদ : বাঁধন

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

২৯ এপ্রিল ২০২৬, ১২:৫৯ পিএম

আজমেরী হক বাঁধন, সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন তিনি। অভিনয় ক্যারিয়ারে এখন পর্যন্ত বহু নাটক ও টেলিফিল্ম উপহার দিয়েছেন। পরবর্তী সময়ে নাম লেখান চলচ্চিত্রে। অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। শুধু তাই নয়, দেশের গণ্ডি পেরিয়ে এখন বলিউডেও অভিনয়ের দ্যুতি ছড়াচ্ছেন বাঁধন। তবে এক দিনে আজকের এই জায়গায় পৌঁছাননি তিনি। অনেক পরিশ্রম করতে হয়েছে তাকে।


অভিনয়জগতে থাকতে চান না মৌ খান

সম্প্রতি একটি অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন বাঁধন। যেখানে তিনি জানান ফের বিয়ে করার কথা। বাঁধন বলেন, আমার দুইটা বিয়ে হয়ে দুইটা বিচ্ছেদ হয়েছে, তাও বিয়ের শখ মেটে না। কিন্তু প্রায়ই মাঝে মধ্যে আমার ভেতর থেকে মনে হয় আরেকটা বিয়ে করি।


অনুষ্ঠানে ঈদে মুক্তি পাওয়া ‘বনলতা এক্সপ্রেস’-এ নিজের চরিত্র নিয়ে তিনি জানান, ছবিতে আমি মন্ত্রীর বউ চরিত্রে অভিনয় করেছি। সত্যি বলতে নিজের মন্ত্রী বউ হওয়ার পাশাপাশি মন্ত্রী হওয়ার ইচ্ছেও ছিল।

বাঁধন বলেন, ‘বনলতা এক্সপ্রেস’-এ কাজ করার অন্যতম কারণ ছিল সবাই আমাকে গরিব চরিত্রে, দুঃখী চরিত্রে নিচ্ছিল। আমার চেহারার মধ্যেও যে আভিজাত্যের ছাপ আছে, সেটি কোনো নির্মাতা কাজে লাগাচ্ছিলেন না। এরপর জীবনে একটা প্রপার স্বামীও নেই। যে দু’জন ছিল, তারাও বদের বদ।

হাসি দিয়ে বাঁধন বলেন, এখন দেখা যায় স্ক্রিনেও আমার কোনো স্বামী নেই। বা থাকলেও দেখা যায় অফ স্ক্রিনে যেমন অন স্ক্রিনেও তেমন। তবে তামিম আমাকে ‘বনলতা এক্সপ্রেস’-এ চঞ্চল ভাইয়ের মতো এমন একজন স্বামী দিয়েছেন, যেখানে স্বামী-স্ত্রীর রসায়ন থেকে মানুষ কল্পনা করবে। একদম মাখো মাখো অবস্থা।