‘বাংলাদেশ তোমাকে মনে রাখবে কারিনা’

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

১৭ মে ২০২৬, ০৮:০৬ পিএম

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি কারিনাকে স্মরণ করেন।


ত্বকের রহস্য ফাঁস করলেন সানি লিওন

শুক্রবার দিবাগত রাতে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কারিনা কায়সার। তিনি দীর্ঘদিন ধরে লিভারজনিত জটিলতায় ভুগছিলেন।


কারিনার মৃত্যুতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ফারুকী লেখেন, “যখন মানুষের পাশে দাঁড়ানোর ডাক আসছিল, তুমি নির্দ্বিধায় দাঁড়াইছিলা, কারিনা। বাংলাদেশ তোমাকে মনে রাখবে। আর আমি মনে রাখবো তোমার উইটের কারণে, তোমার ডিলাইটফুল প্রেজেন্সের কারণে। তোমার সঙ্গে করা কাজ ‘৩৬-২৪-৩৬’-এর কারণে।”

তিনি আরও লেখেন, “তুমি যেদিন প্রথম আমাদের বাসায় আসো, সেদিন তুমি আমার আর তিশার সঙ্গে ছবি তুলতে চাইছিলা। বলছিলা, আমাদের ফ্যান তুমি। আমরা বলছিলাম, আমরা তোমার ফ্যান। তুমি লজ্জা পেয়ে হাসতেছিলা।”

পোস্টের শেষাংশে আবেগঘন ভাষায় ফারুকী বলেন, “মানুষ মরে গেলে নাকি সব সত্য দেখতে পায়। এখন নিশ্চয়ই তুমি বিশ্বাস করছো, আমরা তোমার অনেক বড় ফ্যান ছিলাম। অনেক অনেক কথা মনে পড়ছে। আল্লাহ, তোমাকে বেহেশত নসিব করুক, কারিনা।”

এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে মৃত্যুকে ঘিরে নেতিবাচক প্রতিক্রিয়ার সমালোচনাও করেন তিনি। ফারুকী লেখেন, “এই পোস্টে যদি হাহা দেখো, জানবা কিছু লোক শুধু মানুষ হত্যার জন্যই বিখ্যাত তা না, মৃত্যুতেও উল্লাস করার জন্য বিখ্যাত। ইউ নো দেম, বাংলাদেশ নোজ দেম। রেস্ট ইন পিস, মাই সিস্টার!”

কারিনা কায়সারের মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন শোবিজ অঙ্গনের অনেক তারকা ও ভক্তবৃন্দ।

কারিনা কায়সার মৃত্যু
ফারুকী পোস্ট
শোবিজ শোক