কন্যা সন্তানের মা হলেন বুবলী

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

০৬ জুন ২০২৬, ১২:১৩ পিএম

দীর্ঘ নীরবতার অবসান, দ্বিতীয়বার মা হলেন শবনম বুবলী


ভয়াবহ অভিজ্ঞতার কথা বললেন পায়েল সরকার

কয়েক মাস ধরে বিনোদন অঙ্গনের কোনো আড্ডা, অনুষ্ঠান কিংবা শুটিংয়ে দেখা যায়নি জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলীকে। এমনকি সব ধরনের শুটিং থেকেও নিজেকে গুটিয়ে নিয়েছিলেন তিনি। এ সময় তাঁকে ঘিরে গুঞ্জন ছড়িয়েছিল, আবারও মা হতে যাচ্ছেন এই ঢালিউড তারকা। তবে বিষয়টি নিয়ে কখনোই প্রকাশ্যে মুখ খোলেননি বুবলী।


দীর্ঘদিনের নীরবতা ভেঙে শুক্রবার (৫ জুন) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সুখবরটি জানান তিনি। এক আবেগঘন পোস্টে বুবলী জানান, গত মাসে তিনি কন্যাসন্তানের মা হয়েছেন।

ফেসবুক পোস্টে বুবলী লিখেছেন:"আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যাঁরা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।"

পোস্টের সঙ্গে একটি ফটোকার্ডও শেয়ার করেন তিনি। সেখানে উল্লেখ করা হয়, গত ১১ মে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন বুবলী। নবজাতকের নাম রাখা হয়েছে শারলিন খান। পোস্টে তিনি শাকিব খানকে ট্যাগও করেন।

বুবলীর এই ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছার বন্যা বয়ে যায়। পোস্টটি প্রকাশের মাত্র ৩০ মিনিটের মধ্যেই ১৮ হাজারের বেশি রিঅ্যাকশন, ৩ হাজারের বেশি মন্তব্য এবং চার শতাধিক শেয়ার জমা পড়ে। ভক্ত-অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা নবজাতক কন্যার জন্য শুভকামনা ও দোয়া জানাচ্ছেন।

উল্লেখ্য, ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে শাকিব-বুবলী দম্পতির প্রথম সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয়। তবে সন্তানের বিষয়টি তাঁরা প্রকাশ্যে আনেন ২০২২ সালে। এবার অবশ্য কন্যাসন্তানের জন্মের এক মাস পূর্ণ হওয়ার আগেই সুখবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন বুবলী।

নতুন অতিথির আগমনে শাকিব-বুবলী পরিবারের আনন্দঘন এই মুহূর্তে শুভকামনা জানিয়েছেন তাঁদের অসংখ্য ভক্ত ও শুভানুধ্যায়ী।

দ্বিতীয়বার মা হলেন শবনম বুবলী
বুবলী
শাকিব খান