পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১৬ সেনা নিহত

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

২২ ডিসেম্বর ২০২৪, ১২:৫৯ পিএম

আফগান সীমান্তের কাছে পাকিস্তানের একটি সেনা চৌকিতে সন্ত্রাসীরা শুক্রবার (২০ ডিসেম্বর) মধ্যরাতে হামলা চালায়। এতে ১৬ জন সেনা নিহত এবং আরো পাঁচজন গুরুতর আহত হয়েছে। গতকাল শনিবার দুই গোয়েন্দা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এএফপি এ খবর জানায়।


’২৫ সালে ১২৯ সাংবাদিক নিহত

নাম প্রকাশ না করার শর্তে একজন সিনিয়র গোয়েন্দা কর্মকর্তা এএফপিকে বলেন, ৩০ জনেরও বেশি সন্ত্রাসী খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মাকেন এলাকায় একটি সেনা পোস্টে এ হামলা চালায়। সন্ত্রাসীদের আক্রমণে ১৬ সেনা শহীদ এবং পাঁচজন গুরুতর আহত হয়েছেন।


তিনি আরো বলেন, সন্ত্রাসীরা চেকপয়েন্টে থাকা বেতার যোগাযোগের সরঞ্জাম, নথি এবং অন্যান্য জিনিসপত্রে আগুন ধরিয়ে দিয়েছে।।