দিল্লির মসনদে ফিরল বিজেপি

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:০২ পিএম

ভারতের রাজধানী নয়াদিল্লির বিধানসভা নির্বাচনে বিশাল ব্যবধানে জয় পেয়েছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এর মধ্য দিয়ে দুই দশকের বেশি সময় পর দিল্লির মসনদে বসলো বিজেপি।


রাজতন্ত্রের দাবিতে ইরানে ফের ছাত্র-জনতার বিক্ষোভ

আজ শনিবার দিল্লির বিধানসভার নির্বাচনের প্রাথমিক ফলে বিজেপি এগিয়ে রয়েছে। ৭০ আসনের দিল্লি বিধানসভার ৮৫ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে।


দেশটির সংবাদমাধ্যম বলছে, সরকার গঠনের জন্য ৩৬ আসনের প্রয়োজন হলেও ইতোমধ্যে ৫০ আসন নিশ্চিত হয়েছে বিজেপির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিল্লির নির্বাচনে বিজেপির বিশাল জয়ে উল্লাস প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। সেখানে তিনি বিজেপির এই জয়কে ‘উন্নয়ন এবং সুশাসনের জয়’ বলে অভিহিত করেছেন।