ক্যালিফোর্নিয়ায় বন্যা-ভূমিধসে নিহত ৩

ছবি : সংগৃহীত
২৭ ডিসেম্বর ২০২৫, ১২:৫৯ পিএম
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বিস্তীর্ণ এলাকায় টানা ভারী বৃষ্টিতে বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। বড়দিনের রাত পর্যন্ত এসব দুর্যোগে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
ইউরোপীয় দেশগুলোর সেনাবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
শুক্রবার (২৬ ডিসেম্বর) পর্যন্ত ঝড়টি অব্যাহত ছিল। লস অ্যাঞ্জেলেস কাউন্টির কিছু এলাকায় ১১ ইঞ্চি (২৭ সেন্টিমিটার) পর্যন্ত বৃষ্টি হয়েছে। এর ফলে বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়েছে এবং প্রধান সড়কগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।
বন্যার পানিতে আটকেপড়া যানবাহন থেকে মানুষ উদ্ধারসহ একাধিক উদ্ধার অভিযান চালাতে হয়েছে জরুরি সেবাদানকারী দলগুলোকে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম গত বুধবার লস অ্যাঞ্জেলেস ও দক্ষিণ ক্যালিফোর্নিয়ার অন্যান্য কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেন।
গত বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত রাজ্যজুড়ে প্রায় এক লাখ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় ছিলেন। মার্কিন আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র গত বৃহস্পতিবার জানায়, বহু স্থানে হঠাৎ বন্যার ঘটনা ঘটতে পারে। তারা আরও সতর্ক করে বলেছে, অনেক ছোট নদী-নালা উপচে পড়তে পারে, যা বড় নদীগুলোকেও প্রভাবিত করতে পারে। সূত্র: বিবিসি


