চীনমুখী হচ্ছে আমেরিকার মিত্ররা

ছবি : সংগৃহীত
২৮ জানুয়ারী ২০২৬, ০৬:৩৮ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমাগত হুমকির মুখে চীনের দিকে ঝুঁকছে ওয়াশিংটনের মিত্ররা। সম্প্রতি চীন সফর করে এসেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এবার বিশাল বহর নিয়ে বেইজিং সফরে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ২০১৮ সালের পর এটিই প্রথম কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রীর চীন সফর।
বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার স্বপ্ন অধরা
সফরে বৃহস্পতিবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন স্টারমার। বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, প্রায় ৬০ ব্যবসায়ী ও সাংস্কৃতিক প্রতিনিধি স্টারমারের সফরসঙ্গী হয়েছেন। এই তালিকায় রয়েছেন এইচএসবিসি ব্যাংক, ফার্মাসিউটিক্যাল কোম্পানি জিএসকে, জাগুয়ার ল্যান্ড রোভার ও ন্যাশনাল থিয়েটারের প্রতিনিধিরা।
মুক্ত বাণিজ্যের সুবিধা নিয়ে বিশ্ববাজারের সবচেয়ে বড় ক্রীড়ানক হয়ে উঠেছে চীন। এ নিয়ে বেইজিংয়ের সঙ্গে গেল কয়েক বছর ধরেই যুক্তরাষ্ট্রের রেষারেষি চলছে। তবে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসের অধিকর্তা হওয়ার পর শত্রু-মিত্র কাউকেই বাদ দিচ্ছেন না। মতের অমিল হলেই আরোপ করছেন শুল্ক। এমতাবস্থায় বিভিন্ন দেশ আমেরিকাকে ‘সাইডলাইন’ করে বিকল্প খুঁজছে।
তারই ধারাবাহিকতায় যুক্তরাজ্যও চীনের সঙ্গে তাদের সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। এই সফর তারই অংশ বলে মনে করা হচ্ছে। যদিও সমালোচকরা বলছেন, চীনের কমিউনিস্ট পার্টি সরকারকে বিশ্বাস করা যায় না। কারণ বিশ্ব নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি ভিন্ন। এজন্য চীনের সঙ্গে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন তারা।


