মোসাদের গুপ্তচর ছিলেন এপস্টিন, এফবিআইয়ের নথি

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২২ পিএম

আলোচিত ও সমালোচিত মার্কিন ধনকুবের জেফরি এপস্টিন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাকের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন—এমন দাবি উঠে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের একটি গোপন নথিতে। একজন নির্ভরযোগ্য সূত্রের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে ওই নথিটি তৈরি। 


কলম্বিয়ায় গেরিলা গোষ্ঠীর সংঘর্ষে নিহত ২৭

২০২০ সালে প্রস্তুত করা ওই নথিতে বলা হয়, এপস্টিন এহুদ বারাকের অধীনে গোয়েন্দা হিসেবে প্রশিক্ষণ নিয়েছিলেন। নথিটি সম্প্রতি প্রকাশ্যে আসার পর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।


এর আগে এপস্টিনের সঙ্গে বিভিন্ন প্রভাবশালী রাজনৈতিক ও ব্যবসায়িক ব্যক্তিত্বের সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠলেও, ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে তার সম্ভাব্য গোয়েন্দা সংশ্লিষ্টতার তথ্য বিষয়টিকে আরও স্পর্শকাতর করে তুলেছে। নথিটি এপস্টিনকে নিয়ে দীর্ঘদিনের এক সন্দেহকেই আবার উসকে দিল। সে সন্দেহ হচ্ছে—এপস্টিন কি তবে মোসাদের হয়ে প্রভাবশালী ব্যক্তিদের ব্ল্যাকমেল করার রসদ জোগাতেন?

২০২০ সালের ১৯ অক্টোবরের ওই নথিতে বিশদভাবে বলা হয়েছে, এপস্টিন মোসাদের সঙ্গে সমন্বয় করে গোয়েন্দা কার্যকলাপে লিপ্ত ছিলেন। ওই গোপন সূত্রটি এপস্টিনের ঘনিষ্ঠ মহলের ব্যক্তিদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতেন।

নথিতে এপস্টিনের আইনজীবী ও হার্ভার্ডের আইনের অধ্যাপক অ্যালান ডারশোভিটজের সঙ্গে এপস্টিনের একাধিক ফোনালাপের বিবরণ রয়েছে। সেখানে এপস্টিনের সঙ্গে কথা বলার পরপরই মোসাদের পক্ষ থেকে ডারশোভিটজকে কল দেওয়া হতো বিস্তারিত জানার জন্য। সেই আলাপচারিতার নোট রাখা ওই সূত্রটির মতে, পুরো বিষয়টি ছিল একটি সুসমন্বিত গোয়েন্দা অপারেশনের অংশ।

ডারশোভিটজ নিজেই একসময় বলেছিলেন, বয়স কম হলে তিনি মোসাদে যোগ দিতেন। এফবিআইয়ের ওই সূত্রের বিশ্বাস, ডারশোভিটজকে মোসাদ তাদের মিশনে ‘নিযুক্ত’ করেছিল। সামগ্রিকভাবে নথিটি এপস্টিনকে মোসাদের একজন ‘কো-অপ্টেড এজেন্ট’ হিসেবে উপস্থাপন করেছে।