ইরানে আকস্মিক হামলা চালাল ইসরায়েল

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫২ পিএম

ইরানে আকস্মিক হামলা চালিয়েছে ইসরায়েল।ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এই হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হঠাৎ করে ইরানে হামলা করে বসে। খবর জেরুজালেম পোস্ট


রাশিয়ায় বিস্ফোরণে নিহত ১১

হামলার সময় নিজ দেশের জনগণের উদ্দেশে জাতীয় সতর্কতা জারি করে আইডিএফ। মানুষজনকে নিকটস্থ সুরক্ষিত স্থানে আশ্রয় নিতে বলা হয়।


আইডিএফ জানায়, ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হতে পারে, এমন সম্ভাবনায় এই পূর্বসতর্কতামূলক বার্তা দেয়া হয়েছে।

এদিকে ইসরায়েলের হামলার পর দেশটির দিকে এখনও কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়নি।

আল জাজিরা জানিয়েছে, তেহরানের কেন্দ্রস্থলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ধোঁয়া উঠতে দেখা গেছে।

ফার্স সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট ও জোমহুরি এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।