এবার ইরানে হামলা যুক্তরাষ্ট্রের

ছবি : সংগৃহীত
২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৯ পিএম
ইসরায়েলের পর এবার যুক্তরাষ্ট্রও ইরানে হামলা চালিয়েছে। মার্কিন কর্মকর্তা আল জাজিরাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ইরানে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী
মার্কিন ওই কর্মকর্তা আল-জাজিরাকে জানান, ইরানে যৌথ সামরিক অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
এর আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইরানে হামলার বিষয়টি নিশ্চিত করেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হঠাৎ করেই ইরানে হামলা চালায়।
হামলার সময় নিজ দেশের জনগণের উদ্দেশে জাতীয় সতর্কতা জারি করে আইডিএফ। মানুষজনকে নিকটস্থ সুরক্ষিত স্থানে আশ্রয় নিতে বলা হয়।
আইডিএফ জানায়, ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হতে পারে, এমন সম্ভাবনায় এই পূর্বসতর্কতামূলক বার্তা দেয়া হয়েছে।
এদিকে ইসরায়েলের হামলার পর দেশটির দিকে এখনও কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়নি।


