পাকিস্তানে মার্কিন দূতাবাসে হামলা

ছবি : সংগৃহীত
নিউজ ডেস্ক
০১ মার্চ ২০২৬, ০২:১০ পিএম
পাকিস্তানের করাচিতে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মিশনে হামলা চালিয়েছে একদল বিক্ষোভকারী। তারা ভবনের জানালা ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। খবর আল-জাজিরার। রোববার (১ মার্চ) ইরান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর নিশ্চিত করার পর করাচিতে বিক্ষোভ শুরু হয়।
উত্তপ্ত কাশ্মীর সীমান্ত, আহত ৪
মার্কিন ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনিসহ প্রায় দুই শতাধিক ইরানি নাগরিক নিহত হয়েছেন; এই ঘটনার প্রতিবাদে রাজপথে নামেন বিক্ষোভকারীরা।
একপর্যায়ে উত্তেজিত জনতা করাচিতে অবস্থিত মার্কিন কূটনৈতিক মিশনের দিকে অগ্রসর হয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সংবাদমাধ্যম আল-জাজিরার সানাদ ফ্যাক্ট-চেকিং ইউনিট ভিডিওটি যাচাই করে এর সত্যতা নিশ্চিত করেছে।


