ট্রাম্পকে ধন্যবাদ রেজা পাহলভীর

ছবি : সংগৃহীত
নিউজ ডেস্ক
০১ মার্চ ২০২৬, ০২:১৬ পিএম
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুকে স্বাগত জানিয়েছেন দেশটির ক্ষমতাচ্যুত শেষ শাহের (রাজা) নির্বাসিত ছেলে রেজা পাহলভি।
বন্যা ও ভূমিধসে ইন্দোনেশিয়ায় নিহত বেড়ে ৪৪২
ওয়াশিংটন পোস্টে এক লেখায় তিনি ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান। তিনি লিখেছেন, “ইতিহাস প্রায়ই তার গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো আগাম ঘোষণা করে না। কিন্তু এমন মুহূর্ত আসে যখন সাহস, নেতৃত্ব এবং ঐক্য দেশের গতিপথ পরিবর্তন করতে পারে।”
পাহলভির মতে, ইরানের ভবিষ্যৎ পথচলায় একটি নতুন সংবিধান প্রণয়ন ও গণভোটের মাধ্যমে তা অনুমোদন করা উচিত। এরপর প্রয়োজন ‘আন্তর্জাতিক তত্ত্বাবধানে’ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন। সূত্র: বিবিসি


