সৌদি আরবে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা

ছবি : সংগৃহীত
নিউজ ডেস্ক
০৩ মার্চ ২০২৬, ১১:৪৩ এএম
সৌদি আরবে অবস্থিত মার্কিন দূতাবাসে দুটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, হামলায় ছোট পরিসরে আগুন ধরে যায় এবং সামান্য ক্ষতি হয়। খবর সিবিএস নিউজের।
এরদোগান আমার বন্ধু : ট্রাম্প
শনিবার ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর পাল্টা পদক্ষেপ হিসেবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা চালাতে শুরু করে ইরান। তারই ধারাবাহিকতায় রিয়াদে এই ড্রোন হামলার ঘটনা ঘটল।
এদিকে রিয়াদ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বাণিজ্যিক শহর দাহরান ও জেদ্দায় থাকা মার্কিন নাগরিকদের নিরাপদে আশ্রয় নিতে আহ্বান জানিয়েছে মার্কিন দূতাবাস।


