ইরানের মিসাইল ভূপাতিত করছে কাতার

ছবি : সংগৃহীত
নিউজ ডেস্ক
০৩ মার্চ ২০২৬, ১১:৫২ এএম
ইরানের ছোড়া ৯০টি ব্যালিস্টিক মিসাইল ভূপাতিত করেছে কাতার। সোমবার (২ মার্চ) কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। তারা জানিয়েছে, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত শুরুর পর কাতার ৯০টি ব্যালিস্টিক মিসাইল, ২৪টি ড্রোন, তিনটি ক্রুজ মিসাইল ও দুটি এসইউ-২৪ যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করেছে।
সন্ত্রাসী হামলায় ১৮ পাকসেনা নিহত
কাতারের পাশাপাশি কুয়েতেও একের পর এক হামলা চালিয়েছে ইরান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত শুরুর পর এখন পর্যন্ত ১৭৮টি ব্যালিস্টিক মিসাইল ও ৩৮৪টি ড্রোন শনাক্ত করেছে।
এসব সমরাস্ত্র ব্যবহার করে চালানো ইরানি হামলায় কুয়েতের ২৭ জন সেনা সদস্য আহত হয়েছেন। এদিকে এই সংঘাতে যুক্তরাষ্ট্রের ছয়জন সেনা সদস্য নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও ১৮ জন সেনা সদস্য।


