কুর্দিদের স্থল অভিযানের দাবি নাকচ ইরানের

ছবি : সংগৃহীত
০৫ মার্চ ২০২৬, ০২:৩৫ পিএম
ইরানের অভ্যন্তরে হাজার হাজার ইরাক থেকে কুর্দি যোদ্ধার অনুপ্রবেশ এবং স্থল অভিযানের যে খবর পশ্চিমা গণমাধ্যমে ছড়িয়েছে, তা জোরালভাবে অস্বীকার করেছে ইরান ও সংশ্লিষ্ট কুর্দি গোষ্ঠীগুলো। পশ্চিমের কিছু সংবাদমাধ্যমের দাবিকে ‘ভুয়া’ এবং ‘তথ্য বিভ্রাট’ হিসেবে অভিহিত করেছে তেহরান।
ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে যেসব দেশ
বুধবার (৪ মার্চ) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম এক বিশেষ প্রতিবেদনে জানিয়েছে, ইলাম, কেরমানশাহ এবং পশ্চিম আজারবাইজান—এই তিনটি প্রধান সীমান্ত প্রদেশে তাদের প্রতিনিধিরা অবস্থান করছেন। তাদের পাঠানো তথ্য অনুযায়ী, সীমান্তে কোনো প্রকার অনুপ্রবেশ বা যুদ্ধের আলামত পাওয়া যায়নি।
তাসনিম দাবি করেছে, ফক্স নিউজের মতো পশ্চিমা গণমাধ্যমগুলো মনগড়া খবর প্রচার করে জনমনে আতঙ্ক ছড়াচ্ছে। বার্তা সংস্থা এপি ও সিএনএনসহ কিছু পশ্চিমা গণমাধ্যমও এ দাবি জানিয়েছিল।
এদিকে খোদ ইরানি কুর্দি দলগুলোর জোটের মিডিয়া সেল থেকেও এই অভিযানের খবরটি নাকচ করা হয়েছে। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মুহূর্তে ইরানের ভেতরে কোনো ধরনের স্থল সামরিক তৎপরতা বা অভিযান তারা শুরু করেনি।
এর আগে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল বুধবার ফক্স নিউজ, এপি ও সিএনএন-এর বরাতে এক প্রতিবেদনে জানিয়েছিল, ইরাক থেকে যুক্তরাষ্ট্র-সমর্থিত হাজার হাজার কুর্দি যোদ্ধা সীমান্ত অতিক্রম করে ইরানের অভ্যন্তরে ঢুকেছে। ইতোমধ্যে কুর্দি যোদ্ধারা ইরানে স্থল অভিযান শুরু করেছে। গত ২ মার্চ মধ্যরাত থেকে হাজার হাজার ইরাকি কুর্দি যোদ্ধা সীমান্ত অতিক্রম করে ইরানের অভ্যন্তরে ব্যাপক স্থল অভিযান শুরু করেছে। মার্কিন গোয়েন্দা সংস্থা (সিআইএ) ইরানে একটি গণঅভ্যুত্থান ঘটানোর লক্ষ্যে কুর্দি বাহিনীকে সশস্ত্র করার কাজ করছিল।


