ইরানে ফের ভূমিকম্প

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

০৭ মার্চ ২০২৬, ০৫:১১ পিএম

কয়েক দিনের ব্যবধানে ইরানে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ইরানের পশ্চিমে বন্দর আব্বাসে ওই ভূমিকম্প আঘাত হানে।


প্রতিশোধ নিতে প্রস্তুত হচ্ছে পাকিস্তানের সেনাবাহিনী

খালিজ টাইমস জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.১। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার মধ্যেই এই কম্পন অনুভূত হলো। তবে সবশেষ এই ভূমিকম্পের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।


এর আগে গেল ৩ মার্চ ৪.৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল ইরানে। দেশটির গেরাশ অঞ্চলে আঘাত হানা ওই ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার।