ভারতে হাসপাতালের আইসিইউতে অগ্নিকাণ্ডে ১০ রোগীর মৃত্যু

ছবি : সংগৃহীত
১৬ মার্চ ২০২৬, ০৪:৩১ পিএম
ভারতের ওডিশার কটক এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা কেয়ার আইসিইউতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এ সময় আইসিইউতে থাকা ১০ রোগীর মৃত্যুর হয়েছে। সোমবার (১৬ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। রোববার রাত আড়াইটার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে। এ সময় রোগীদের উদ্ধার করতে ১১ জন হাসপাতালের কর্মী দগ্ধ হয়েছেন।
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৬
ওডিশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি জানিয়েছেন, রোববার রাত আড়াইটা থেকে ৩টার মধ্যে এই আগুনের সূত্রপাত হয়। ওই সময় আইসিইউতে মুমূর্ষু রোগীদের চিকিৎসা চলছিল। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে বলে জানান তিনি।
এসসিবি হাসপাতাল ওডিশার একটি প্রধান সরকারি চিকিৎসা কেন্দ্র। ঘটনার পরপরই মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী মুকেশ মহালিঙ্গ হাসপাতাল পরিদর্শন করেন এবং পরিস্থিতি পর্যালোচনা করেন। তারা চিকিৎসাধীন অন্যান্য রোগীদেরও দেখতে যান।
মুখ্যমন্ত্রী আরও বলেন, ২৩ জন রোগীকে অন্য বিভাগে স্থানান্তরিত করা হয়েছে। মূলত অন্য আইসিইউ এবং ওয়ার্ডে স্থানান্তরের সময় সাতজন গুরুতর অসুস্থ রোগী মারা যান। পরে আরও তিনজনের মৃত্যু হয়। আহত রোগীদের যথাযথ চিকিৎসার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া য়েছে বলে জানান তিনি।
মাঝি নিহতদের পরিবারকে ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন। তিনি এই ঘটনার বিচার বিভাগীয় তদন্তেরও নির্দেশ দিয়েছেন।


