যুক্তরাষ্ট্রের আরেকটি যুদ্ধবিমান ভূপাতিত করল ইরান

ছবি : সংগৃহীত
০৪ এপ্রিল ২০২৬, ০৯:১২ পিএম
যুক্তরাষ্ট্রের আরেকটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইরান। শুক্রবার রাতে হরমুজ প্রণালির কাছে ওই যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। ওই যুদ্ধবিমান এ-১০ থান্ডারবোল্ট-টু ফাইটার জেট ওয়ারথগ নামেও পরিচিত।
ইরাকে শপিংমলে অগ্নিকাণ্ড, নিহত ৫০
এর আগে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করে ইরান। এতে যুদ্ধবিমানের দুই পাইলট নিখোঁজ হয়। পরে একজন পাইলটকে উদ্ধার করা গেলেও অপর পাইলটকে খুঁজতে অভিযানে নেমেছে মার্কিন বিশেষ বাহিনী।
ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মার্কিন যুদ্ধবিমানকে প্রতিহত এবং আঘাত করেছে। তেহরানের দাবি, ২৪ ঘণ্টার মধ্যে এটি দ্বিতীয় কোনো মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের ঘটনা।
তবে যুক্তরাষ্ট্রের বক্তব্য ভিন্ন। নাম প্রকাশে অনিচ্ছুক দুজন মার্কিন কর্মকর্তার বরাতে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, এ-১০ যুদ্ধবিমানে একজন পাইলট ছিলেন। তাকে নিরাপদভাবে উদ্ধার করা হয়েছে।


