১০৩ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার

ছবি : সংগৃহীত
২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০১:১৩ পিএম
২০১৮ সালের বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন করা ১০৩ জন পুলিশ কর্মকর্তার মর্যাদাপূর্ণ পদক বিপিএম ও পিপিএম প্রত্যাহার করেছে অন্তর্বর্তী সরকার। এরা সবাই ‘রাতের ভোটের কারিগর’ হিসেবে পরিচিত। এর মধ্যে সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনসহ আলোচিত কর্মকর্তারা রয়েছেন।
আসন্ন নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক
আজ সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব তৌছিফ আহমদে স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত বিতর্কিত ১০ম (মূলত একাদশ) জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যক্ষভাবে জড়িত নিম্নবর্ণিত ১০৩ জন কর্মকর্তার অনুকূলে প্রদানকৃত বাংলাদেশ পুলিশ পদক-২০১৮ এর বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)/বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সেবা)/রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)/রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা) নির্দেশক্রমে প্রত্যাহার করা হলো।
এদিকে কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে ডিএমপির যুগ্ন কমিশনার বিপ্লব কুমার সরকার ও যুগ্ন কমিশনার এস এম মেহদী হাসানকে বরখাস্ত করা হয়েছে।


