শাহবাগসহ ঢাকার বিভিন্ন স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ

নিউজ ডেস্ক

১৩ মার্চ ২০২৫, ০১:০৫ পিএম

রাজধানীর বেশ কিছু এলাকায় সভা–সমাবেশ, মিছিল ও গণজমায়েত নিষিদ্ধ করেছ ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। যার মধ্যে রয়েছে সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা এবং শাহবাগ মোড়সহ আরও কিছু এলাকা।


অবসরে গেলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ

বৃহস্পতিবার (১৩ মার্চ) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার থেকেই এ নির্দেশনা কার্যকর হবে।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে ১৩ মার্চ বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় (হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, শাহবাগ মোড়, কাকরাইল মোড়, মিন্টু রোড) যে কোনো প্রকার সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো।