ডিএমপি কমিশনারের দুঃখপ্রকাশ

নিউজ ডেস্ক
১৭ মার্চ ২০২৫, ০৩:২৫ পিএম
সম্প্রতি এক অনুষ্ঠানে ‘ধর্ষণ’ শব্দটির পরিবর্তে ‘নারী নির্যাতন’ ব্যবহারের আহ্বান জানিয়েছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। এ নিয়ে সমালোচনার পরিপ্রেক্ষিতে দুঃখপ্রকাশ করেছেন তিনি।
আসন্ন নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক
সোমবার (১৭ মার্চ) ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া ও পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে ডিএমপি কমিশনার বলেন, নারী ও শিশু নির্যাতন প্রসঙ্গে আলোচনাকালে ধর্ষণকে বৃহত্তর পরিসরে নির্যাতন হিসেবে অভিহিত করেছি। আমার বক্তব্যে কেউ মনঃক্ষুণ্ণ হলে আমি দুঃখ প্রকাশ করছি।
ডিএমপি


-6889059347807-68b6a6c1e6675.png)