রাশিয়া ও ক্রোয়েশিয়া গেলেন সেনাপ্রধান

ছবি : সংগৃহীত
ডেস্ক নিউজ
০৬ এপ্রিল ২০২৫, ১১:২৪ এএম
সরকারি সফরে রাশিয়া গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার সকালে তিনি ঢাকা ত্যাগ করেন। রাশিয়া সফর শেষে তিনি আগামী ১০ এপ্রিল ক্রোয়েশিয়া যাবেন।
দুই শিশুকে হত্যার পর আত্মহত্যা করলেন মা!
সফরকালে তিনি রাশিয়া ও ক্রোয়েশিয়ার সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনীর সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন।
এছাড়াও সেনাপ্রধান কয়েকটি সামরিক স্থাপনা এবং সমরাস্ত্র কারখানা পরিদর্শন করবেন। তিনি আগামী ১২ এপ্রিল দেশে ফিরবেন।


