ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৬

ছবি : সংগৃহীত
২৩ জুলাই ২০২৫, ১২:৪৬ পিএম
নাটোরে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কে ট্রাকচাপায় মাইক্রোবাসের ৫ যাত্রীসহ ৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে ঘটনাস্থলে ৫ জন এবং আহত দুজনকে বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করা হলে সেখানে একজন মারা যান। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বড়াইগ্রামের আইড়মারী ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বাংলাদেশের মাথাপিছু জলবায়ু ঋণ ৮০ ডলার
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের জেলার বড়াইগ্রাম উপজেলার আইড়মারী ব্রীজ এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী মাইক্রোবাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকচাপায় ঘটনাস্থালে মাইক্রোবাসের যাত্রী চার নারীসহ ৫ জন নিহত হন।
হতাহতদের তাৎক্ষণিক পরিচয় না পাওয়া গেলেও তারা সবাই একই পরিবারের সদস্য বলে ধারণা করা হচ্ছে।
বড়াইগ্রাম থানার ওসি গোলাম সারওয়ার হোসেন ও বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


