সেনাপ্রধান সম্পর্কে গোপন তথ্য দিলেন সারজিস আলম

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

২৭ জুলাই ২০২৫, ০২:০৯ পিএম

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে জুলাই আহতদের দেখতে প্রতি শনিবার সিএমএইচে যান সেনাপ্রধান—এমন তথ্য জানিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। এ ছাড়াও সেনাবাহিনী এবং সেনাপ্রধানের প্রশংসা করে কয়েকটি অজানা তথ্য জানিয়েছেন তিনি।


জামায়াতের আদর্শ গ্রহণ করবে আওয়ামী লীগ!

আজ রবিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এসব তথ্য জানান সারজিস আলম।


‘কয়েকটা আনপপুলার তথ্য দেই’ ক্যাপশনে সারজিস আলম লেখেন, ‘২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আজকে পর্যন্ত কিছু ব্যতিক্রম বাদে প্রত্যেক শনিবার সেনাপ্রধান সিএমএইচে গিয়েছেন সেখানে ভর্তি থাকা জুলাই আহতদের দেখতে। যেটা সব উপদেষ্টাদের মোট ভিজিট কম্বাইন্ড করলে তার চেয়ে বেশি হবে।’

তিনি আরো বলেন, ‘সবচেয়ে সিরিয়াস আহতদের কোয়ালিটিফুল ট্রিটমেন্ট নিশ্চিত করা এবং চিকিৎসা বাবদ ব্যক্তি প্রতি সবচেয়ে বেশি ব্যয় হয়েছে ঢাকা সিএমএইচে। আহত এবং শহীদ পরিবারকে আর্থিক সহযোগিতা ও পুনর্বাসনের ক্ষেত্রে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের পর প্রতিষ্ঠান হিসেবে সবচেয়ে বেশি কাজ করেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাপ্রধান।’