বৈঠক শেষে কথা বলেননি তিন বাহিনীর প্রধানরা

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

২১ ডিসেম্বর ২০২৫, ০৬:০৮ পিএম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানদের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। রোববার (২১ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত নির্বাচন কমিশন কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠক থেকে বের হয়ে তারা কোনো কথা বলেননি।


জাতিসংঘ প্রতিনিধিদলের বাংলাদেশ সফর স্থগিত

বৈঠকে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।


এছাড়া বৈঠকে সেনা, নৌ ও বিমানবাহিনীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিয়েছেন।

দুপুর আড়াইটায় নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে সিইসির সভাপতিত্বে আইনশৃঙ্খলা-সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, তিন বাহিনীর প্রধানরা বা তাদের উপযুক্ত প্রতিনিধি, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার; মহাপুলিশ পরিদর্শক (আইজিপি); এনএসআই, ডিজিএফআই, কোস্টগার্ড, বিজিবি, র‍্যাব, আনসার ও ভিডিপির মহাপরিচালকগণ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার উপস্থিত ছিলেন।