গুলশান কার্যালয়ে অফিস করলেন তারেক রহমান

ছবি : সংগৃহীত
নিউজ ডেস্ক
২৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৪১ পিএম
অফিস শুরু করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ১টা ৪২ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে পৌঁছান তিনি।
১০ বিষয়ে ঐক্য বিএনপি ও ইসলামী আন্দোলনের
সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্বাগতম জানান দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্যসহ নেতারা, অফিস কর্মকর্তা এবং কর্মচারীরা।
এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহসচিব রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমানের গুলশান কার্যালয়ে আগমন দলকে উজ্জীবিত করবে। এর আগে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ১৭ বছর পর দেশে ফেরেন তারেক রহমান।


