জামায়াতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতাকর্মী

ছবি : সংগৃহীত
নিউজ ডেস্ক
১৭ জানুয়ারী ২০২৬, ০৩:১২ পিএম
ঢাকা মহানগরী দক্ষিণের ৭৫ নম্বর ওয়ার্ড (দাসেরকান্দি) ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি গাজী নাসির উদ্দিন, কাজী আক্তার হোসেন (বিশিষ্ট ব্যবসায়ী) ও কাজী খালেদ হোসেনসহ ১০ জন নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
সমঝোতা করলে তারাই অপকর্ম ধামাচাপা দিত : আসিফ মাহমুদ
শনিবার (১৭ জানুয়ারি) সকালে রাজধানীর দাসেরকান্দি এলাকায় আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করেন তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ঢাকা-৯ আসনের সংসদ সদস্য প্রার্থী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি কবির আহমদ।
সভাপতিত্ব করেন খিলগাঁও পূর্ব থানা জামায়াতের আমির মাওলানা মাহমুদুর রহমান। এ সময় নেতারা নবাগত নেতাকর্মীদের স্বাগত জানান এবং সংগঠনের আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন।


