যেকোনো নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র

ছবি : সংগৃহীত
২৮ জানুয়ারী ২০২৬, ০৫:১২ পিএম
বাংলাদেশের জনগণের নির্বাচিত যেকোনো সরকারের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র -এমন মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র কারও পক্ষ নিচ্ছে না, আমরা জনগণের পক্ষে।
সেনা কর্মকর্তাদের নিরপেক্ষ থাকতে হবে: প্রধান উপদেষ্টা
বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
রাষ্ট্রদূত বলেন, নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। অন্তর্বতী সরকারের প্রস্তুতি। আসন্ন নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র খুব উদগ্রীব। যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের নির্বাচনে কোন পক্ষ নেবে না৷
প্রসঙ্গত, গত ১২ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় আসেন। ব্রেন্ট ক্রিস্টেনসেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।


