কেন্দ্র দখলের চেষ্টা করলে কেউ ছাড় পাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৭ পিএম

আসন্ন সংসদ নির্বাচনে কোথাও কেন্দ্র দখল করার চেষ্টা হলে কেউ ছাড় পাবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে ময়মনসিংহ সিটি করপোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে আসন্ন সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে ময়মনসিংহ বিভাগীয় প্রশাসন আয়োজিত এক মতবিনিময় সভা শেষে এমন হুশিয়ারি উচ্চারণ করেন তিনি।


‘সাংবাদিকদের বেতন ৩০ হাজার টাকার নিচে হওয়া উচিত নয়’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবারের নির্বাচনে কেউ যদি কেন্দ্র দখল করে বা দখলের চেষ্টা করে, তাকে কোনও ছাড় নয়। বিশৃঙ্খলাকারী যেই হোক না কেন, তাকে কোনোভাবেই ছাড় দেয়া হবে না। প্রয়োজনে নির্বাচনের পরে হলেও তাকে ধরে আনা হবে।


নির্বাচন সুষ্ঠ হবে জানিয়ে মেজর জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, প্রশাসনসহ যারা দায়িত্ব পালন করবে, তাদের সেই নির্দেশনা দেয়া হয়েছে। কোথাও কোনও অপৃতিকর ঘটনার খবর পেলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়া হবে।

নির্বাচনে সহিংসতা এবং অবৈধ অস্ত্র লুট প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শেরপুরের ঝিনাইগাতির মতো অবস্থা যেনো আর কোথাও না ঘটে, সে লক্ষ্যে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। অবৈধ এবং লুট হওয়া অস্ত্র বাহিরে রয়েছে স্বীকার করে উপদেষ্টা বলেন, অস্ত্র উদ্ধারেও চেষ্টা চলছে।

এর আগে অনুষ্ঠিত সভায় সেনাবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জেলা ও উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় নির্বাচনকালীন নিরাপত্তা, আন্তঃপ্রতিষ্ঠানিক সমন্বয়, সহিংসতা প্রতিরোধ এবং অস্ত্র উদ্ধার কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।