নির্বাচন ঘিরে দেড় মাসে ২৭৪ সহিংসতা, নিহত ৫

ছবি : সংগৃহীত
০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২০ পিএম
জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে সারাদেশে ২৭৪টি সহিংসতার ঘটনা ঘটেছে। এতে পাঁচজনের প্রাণহানির ঘটনা ঘটেছে।
কুমিল্লা-৯ আসন পুনর্বহালের দাবি ইসিতে
এছড়া নির্বাচন ঘিরে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বী সমর্থকদের মধ্যে ৮৯টি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এবং ‘অন্যান্য’ ক্যাটাগরিতে ৭০টি ঘটনা রয়েছে।
গত বছরের ১২ ডিসেম্বর থেকে চলতি বছরের ১ ফেব্রুয়ারি রাত ৯টা পর্যন্ত দেড় মাসে বিভিন্ন তথ্য বিশ্লেষণে এ চিত্র উঠে এসেছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ সরকারি এক পরিসংখ্যান তুলে ধরে এ তথ্য জানান।
পরিসংখ্যান অনুযায়ী, ঘটনার ধরন অনুযায়ী তালিকায় আরও রয়েছে—ভীতি দেখানো বা আক্রমণাত্মক আচরণ ১৬টি, প্রার্থীর ওপর হামলা ১৫টি, হত্যাকাণ্ড ৫টি, অবৈধ অস্ত্রের ব্যবহার ৩টি, হুমকি ও ভয়ভীতি প্রদর্শন ৯টি, প্রচার কাজে বাধা প্রদান ২৯টি, নির্বাচন সংশ্লিষ্ট অফিস বা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ ২০টি, অবরোধ বা বিক্ষোভ ১৭টি এবং সংখ্যালঘুদের ওপর একটি হামলার ঘটনা ঘটে।


