নারীদের ঘরে আবদ্ধ করতে চায় জামায়াত : সালাহউদ্দিন

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৬ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দলটি চায় না নারীরা প্রতিষ্ঠিত হোক, তারা নারীদের ঘরে আবদ্ধ করে রাখতে চায়। সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে কক্সবাজারের পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে ছাত্রদল আয়োজিত মৌলভী ছাঈদুল হক স্মৃতি কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


শাহবাগে অবস্থান ইন‌কিলাব মঞ্চের

সালাহউদ্দিন আহমদ বলেন, দলটি নারীদের কর্মস্থলে যেতে দিতে চায় না। তারা নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার কথা বলছে, যাতে নারীদের কর্মসংস্থান না হয়।


তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনে অনেক নারীকে মনোনয়ন দিয়েছি। জামায়াত কোনো নারীকে মনোনয়ন দেয়নি। তাদের কর্মকাণ্ডে প্রতীয়মান তারা নারী সমাজকে ঘরে আবদ্ধ করে রাখতে চায়। তারা নারীদের অগ্রগতি, প্রগতি, সমৃদ্ধি ও মর্যাদা দিতে চায় না।

সালাহউদ্দিন আহমদ বলেন, বেগম খালেদা জিয়া নারী শিক্ষার প্রসারে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন বলেই আজ নারী শিক্ষার হার বেড়েছে।

সমাবেশে বক্তব্য দেন পেকুয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাঈমুর রহমান হৃদয়, সদস্য সচিব আবুল কাশেম নুরী ও উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় বৃত্তিপ্রাপ্ত ও কুইজ বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।