বিএনপির কাইয়ুমের নির্বাচনে বাধা নেই
নাহিদের রিট খারিজ

ছবি : সংগৃহীত
০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১১ পিএম
দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে কাইয়ুমের নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী।
ঢাকা-১৭ আসনে বেস্ট প্রার্থী তারেক ভাই : পার্থ
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
নাহিদ ইসলাম সোমবার এ রিট দায়ের করেন। রিটে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর প্রার্থিতা স্থগিত চাওয়া হয়।
নাহিদ ইসলামের পক্ষে অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা ও আলী আজগর শরীফী রিটটি দায়ের করেন।
এম এ কাইয়ুমের আইনজীবী রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘প্রতীক বরাদ্দের পরে এ ধরনের রিটের কোনো যৌক্তিকতা নেই। ভানুয়াতুর নাগরিকত্বের তথ্যটি মিথ্যা। জনগণ যাকে পছন্দ করবেন তাকেই নির্বাচিত করবেন।’


