মির্জা আব্বাসের চায়ের দাওয়াতে যাচ্ছেন মেঘনা আলম

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৪ পিএম

ঢাকা-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের চায়ের দাওয়াতে যাচ্ছেন একই আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী আলোচিত মডেল ও সাবেক মিস আর্থ বাংলাদেশ মেঘনা আলম। শনিবার (৭ ফেব্রুয়ারি) তার ব্যক্তিগত সহকারী এবং বিএনপি শাহবাগ থানা আহ্বায়ক জাকির হোসেন মিন্টু বিষয়টি নিশ্চিত করেছেন।


প্রথম অধিবেশনের সভাপতি খন্দকার মোশাররফ

তিনি জানান, ‘ঢাকা–৮ আসনের সংসদ সদস্য প্রার্থী মেঘনা আলম আজ বিকাল ৩টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসভবনে চায়ের দাওয়াত গ্রহণ করতে যাচ্ছেন।’


ঢাকার এ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী মেঘনা আলমকে ঘিরে নানান আলোচনা হতে দেখা যায়। বাংলাদেশে একটি সুন্দরী প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করা মেঘনা আলম মাথায় মুকুট পরে প্রচারণায় অংশ নেন।

এর আগে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস জাতীয় নাগরিক পার্টি-এনসিপির প্রার্থী নাসিরুদ্দীন পাটোয়ারীকে বিরিয়ানি খাওয়ার দাওয়াত নিয়ে আলোচনা-সমালোচনা তৈরি হয়।

নাসিরুদ্দীন পাটোয়ারি তাকে হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করলে মির্জা আব্বাস বলেন, যেখানে যা হচ্ছে সবকিছুতে আমার ওপর দোষ চাপানো হচ্ছে। আমি চা খাওয়ার দাওয়াত দিছি, এটিও আমার দোষ। এটি নাকি আমি হুমকি দিয়েছি।’