নামের আগে ডাক্তার পদবি, জামায়াত প্রার্থী মানিককে শোকজ

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৯ পিএম

নির্বাচনি প্রচারণায় নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করার অভিযোগে ফেনী-৩ আসনে জামায়াত ইসলামীর প্রার্থী ফখরুদ্দিন মানিককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপালনকারী যুগ্ম জেলা জজ সাজ্জাতুন নেছা এ নোটিশ দেন।


জরুরি বৈঠকে বসেছে বিএনপি

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) শোকজ করা হলেও শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে জানাজানি হয়।


শোকজে উল্লেখ করা হয়, জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী ফখরুদ্দিন মানিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টার, লিফলেট, ব্যানার ও ফেস্টুনে তার নামের আগে ডা. পদবি ব্যবহার করছেন। কিন্তু তার নির্বাচনি হলফনামায় ডা. পদবি উল্লেখ করেননি। যাহা সুস্পষ্টভাবে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন। এ ছাড়া এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারী না হয়েও ডাক্তার পদবি ব্যবহার করা গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৭ (৩) (খ) মোতাবেক শাস্তিযোগ্য অপরাধ।

বিচারিক কর্মকর্তা সাজ্জাতুন নেছা আচরণবিধি লঙ্ঘনের দায়ে অপরাধ বিচারের জন্য কেন আমলে নেওয়া হবে না অথবা আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে পূর্ণাঙ্গ অনুসন্ধানান্তে লিখিত সুপারিশসহ বাংলাদেশ নির্বাচন কমিশনে প্রতিবেদন কেন প্রেরণ করা হবে না মর্মে জামায়াত প্রার্থীকে রোববার (৮ ফেব্রুয়ারি) সশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করেছেন।

এ বিষয়ে জামায়াত প্রার্থী ফখরুদ্দিন মানিক বলেন, সাড়ে ৪ বছর মেয়াদি মূল হোমিওপ্যাথিক কোর্সটি হলো ডিপ্লোমা-ইন-হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি (DHMS)। এটি বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল কর্তৃক অনুমোদিত ও সরকারিভাবে নিয়ন্ত্রিত এই কোর্সটি সম্পন্ন করে শিক্ষার্থীরা DHMS চিকিৎসক হিসেবে আইনত চিকিৎসা প্রদান করতে পারেন। আমি এই কোর্সটি করার পর এক বছর ইন্টার্নশিপও করেছি। বিষয়টি আমার হলফনামায় উল্লেখ করেছি। আমি আইনানুগভাবে এর জবাব দেব।