‘মির্জা আব্বাসের ভোটারদের ঘামের পানিতে ডুববে প্রতিপক্ষ’

ছবি : সংগৃহীত
০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৫ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক মেয়র ও মন্ত্রী মির্জা আব্বাসের বিপরীতে নাসিরউদ্দিন পাটওয়ারীর বক্তব্য-বিবৃতির সমালোচনা চলছে দেশব্যাপী। জন্মের পূর্বের ইতিহাস ব্যাখ্যা, বন্যাদুর্গতদের সাহায্যের অর্থ আত্মসাতে অভিযুক্ত মিঃ নাসিরউদ্দিন পাটওয়ারী বিভিন্ন সভা ও মতবিনিময়ের সময় সংসদীয় আসন ঢাকা-৮ প্রার্থী মির্জা আব্বাসকে পাকিস্তানের সন্ত্রাসী দাউদ ইব্রাহিমের সঙ্গে তুলনাপূর্বক বক্তব্যে ক্ষুব্ধ সচেতন মানুষ।
প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা
কেননা, বিশ্বের শীর্ষ সন্ত্রাসী দাউদ ইব্রাহিম পাকিস্তানের নয়, ভারতের বোম্বাইয়ের মধ্যপ্রদেশের বাসিন্দা। বোম্বাই রেলস্টেশনে বিস্ফোরণের ঘটনায় তদন্তে শীর্ষ সন্ত্রাসী দাউদ ইব্রাহিম এবং তার সহযোগীদের নাম আসায় আইনপ্রয়োগকারী সংস্থার আটক অভিযান থেকে বাঁচতে প্রথমে দুবাই, পরবর্তীতে অজ্ঞাত কোনো দেশে আত্মগোপনে থাকা সন্ত্রাসী দাউদ ইব্রাহিমের সঙ্গে দেশের রাজনৈতিক ব্যক্তিত্ব, ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসের সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চলমান তৎপরতায় ক্ষুব্ধ সচেতন মানুষ।
ঢাকা-৮-এর বাসিন্দাদের সঙ্গে কথা বললে তারা জানান, শাপলা প্রতীকের প্রার্থী মিঃ নাসিরউদ্দিন পাটওয়ারী ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাসকে সন্ত্রাসী, চাঁদাবাজ, গডফাদার—এমন নানা আপত্তিকর ও অসম্মানজনক বক্তব্যে ক্ষুব্ধ সচেতন মানুষ।
তারা আরও বলেন, বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের ভোটারদের শরীরের ঘামের পানিতে ডুবে যাবে বন্যায় দুর্গত মানুষের সহায়তার অর্থ আত্মসাতে অভিযুক্ত তরুণ নাসিরউদ্দিন পাটওয়ারী।


